‘মানানসই শিরোনাম’ এবং ‘কাব্যাকার অবয়ব’ দেওয়ার পরও এই লিখাগুলোকে কাব্যজগতের প্রচলিত কোনো ধারায় কিম্বা বিভাগে স্থান করে দেওয়ার চেষ্টা বারংবার ব্যর্থ চেষ্টা হিসেবেই গণ্য হয়েছে। বাছা বাছা কিছু বিলিপত্র নিয়ে যদিওবা ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত পুস্তিকাকারে স্ব উদ্যোগে পাঁচখানা সংকলন একুশে বইমেলা পর্যন্ত পৌঁছানো হয়েছিলো, রসাভাবে কষাটে হওয়াতে ওগুলোর কোনোটাই সম্মাননীয় পাঠকবর্গের কাছে গ্রহণযোগ্য হয়নি।